আজ ঐতিহাসিক ‘তেলিয়াপাড়া দিবস’
আজ ঐতিহাসিক ‘তেলিয়াপাড়া দিবস’

আজ শনিবার ঐতিহাসিক ‘তেলিয়াপাড়া দিবস’। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে ভাস্বর এ দিবসটি সরকারীভাবে পালন করা না হলেও এবার গুরুত্বের সঙ্গে পালনের উদ্দ্যোগ গ্রহন করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। এ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর্জা ফকরুল ইসলাম আলমগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ হবিগঞ্জ- ৩ আসনের এমপি আলহাজ্ব জি কে গউছ ও আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম। এছাড়া থাকবেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ।