শুক্রবার, ১৫ মে ২০২৬
| ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘বিশ্বাসযোগ্য ও দক্ষভাবে পরিচালিত’ হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)। সেই সঙ্গে তারা এ নির্বাচনকে গণতন্ত্র পুনর্গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে এবং কোনো ধরনের ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’-এর প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য অন্তত ১৬টি দেশের ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। এই দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।