মাদুর পেতে এনসিপির নির্বাচনী থিম সং প্রকাশ
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় মাদুর পেতে এক ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী ‘থিম সং’ উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দলটি এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।