মানবিকতার নামে গাজা শূন্য করার নীলনকশা ফাঁস
ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি নামসর্বস্ব বা ‘শেল’ কোম্পানি গাজার অসহায় ফিলিস্তিনিদের দুর্দশাকে কাজে লাগিয়ে তাদের জোরপূর্বক দেশত্যাগে সহায়তা করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। মানবিক সহায়তার আড়ালে বিপুল অর্থের বিনিময়ে ফিলিস্তিনিদের গাজা ছাড়তে প্ররোচিত করার এই প্রক্রিয়াকে গাজা উপত্যকা থেকে পরিকল্পিতভাবে মানুষ উচ্ছেদের, এমনকি ‘জাতিগত নিধনের’ একটি অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।