বৈশাখী উদ্যোক্তা মেলায় দর্শনার্থীর ঢল
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত বৈশাখী উদ্যোক্তা মেলা উৎসবমুখর জনসমুদ্রে পরিণত হয়েছে। জেলা প্রশাসন ও বিসিকের যৌথ উদ্যোগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে চলমান সাত দিনব্যাপী এই মেলার পঞ্চম দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।