রেকর্ড গড়েই ম্যাচ শেষ করলেন কোহলি
অনন্য অর্জনের খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। আর মাত্র ১১ রান দরকার ছিল ইতিহাস গড়তে। দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ার প্লের শেষ বলেই ছুঁয়ে ফেললেন সেই মাইলফলক; আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রান পূর্ণ করলেন ক্রিকেটের এই ব্যাটিং গ্রেট।