মুন্সীগঞ্জে ইয়াবা বিক্রির সময় দুই বোন গ্রেপ্তার
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে ৬১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দুই বোনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।