দুই গ্রুপের দ্বন্দ্ব, মন্ত্রী পেল না বান্দরবান
দীর্ঘ ৩১ বছর পর বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলেও গ্রুপিংয়ের কারণে হারিয়েছেন মন্ত্রিত্ব। স্থানীয় সুশীল সমাজ এবং বিএনপির কর্মী-সমর্থকেরা মনে করছেন নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এবং জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো. জাবেদ রেজা দুই গ্রুপে বিভক্ত বিএনপির রাজনীতিতেই কপাল পুড়েছে বান্দরবানবাসীর। বিগত ১৭টি বছর আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক মন্ত্রীত্বের যোগ্য দাবীদার হওয়ার পরও সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী'কে মন্ত্রীত্ব থেকে বঞ্চিত করা হয়েছে।