ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ভবিষ্যৎ বলবে ৫ বড় সূচক
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ক্ষমতায় আসার এক মাস পূর্ণ হয়েছে। এর আগে অন্তর্বর্তীকাঈন সরকারের দেড় বছরের শাসনামলে প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল, তাতে এখন পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। দিল্লি তখন ওই সরকারকে কার্যত একটি ‘অনির্বাচিত’ সরকার হিসেবে বিবেচনা করে এবং দ্রুত নির্বাচন আয়োজনের ওপর জোর দেয়। ফলে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ অনেকটাই সীমিত হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনা ও সফর স্থগিত থাকে, এমনকি কিছু বাণিজ্যিক বিধি-নিষেধও আরোপ করা হয়।