হাওরে ধান সংকট: জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপ চায় এনসিপি
নেত্রকোণা ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢল এবং আকস্মিক প্লাবনের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, বহু এলাকায় কৃষকরা পানিবন্দি অবস্থায় পাকা ধান রক্ষা করতে হিমশিম খাচ্ছেন এবং কোথাও কোথাও ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।