ধানমণ্ডি ৩২-এর সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক দেখি না: প্রেস সচিব
সম্প্রতি টেলিভিশনের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, হাসিনা তার বাবাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যে, তার বাবাকে একটা মনস্টার বানিয়ে রেখেছিল। ফলে মানুষের সব রাগ গিয়ে পড়েছে তার বাবার ওপর। ধানমণ্ডি ৩২ অনেকের কাছে শেখ মুজিবের ওইটা একটা বাড়ি। আমি এক্সেপ্ট করি যে অনেকের মেমোরির সঙ্গে এটা জড়িত। কিন্তু ওইটার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক দেখি না।