ধ্বংসের দ্বারপ্রান্তে রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়
ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের চর আনন্দীপুর গ্রামে অবস্থিত রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয় এক সময় যেখানে কয়েকশ শিক্ষার্থীর পদচারণায় মুখর থাকত ক্যাম্পাস, আজ সেখানে বিরাজ করছে নীরবতা। চারতলা বিশাল ভবন দাঁড়িয়ে থাকলেও নেই শিক্ষার্থীদের কোলাহল, নেই সেই প্রাণচাঞ্চল্য। ৪০০-৫০০ শিক্ষার্থীর ধারণক্ষমতা থাকা এই বিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছে মাত্র ২৬ জন ছাত্রী।