নতুন মন্ত্রিপরিষদ: আলোচনায় ময়মনসিংহ অঞ্চলের ৯ নেতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সম্ভাব্য নতুন সরকার গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা, বিশ্লেষণ ও সমীকরণ। দলীয় অভ্যন্তরীণ সূত্র, তৃণমূল নেতাকর্মী এবং সাধারণ মানুষের আলোচনায় এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সম্ভাব্য মন্ত্রিসভার গঠনপ্রক্রিয়া। অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক ভারসাম্য এসব বিবেচনায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্তত নয়জন নেতার নাম ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।