জবাব দিলেন নাজমুল, তুলে ধরলেন নিজের ‘জনপ্রিয়তা’
খেলোয়াড়দের নিয়ে করা মন্তব্য ঘিরে যে বিতর্কের জন্ম দিয়েছিলেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম, তার রেশ এখনও কাটেনি। কারণ দর্শানোর নোটিশের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ পর্যন্ত বিসিবির কাছেই হাজির হয়ে নিজের ব্যাখ্যা জমা দিয়েছেন তিনি।