রামিসা হত্যার বিচার চাইলেন নারী দলের অধিনায়ক
রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শোক আর ক্ষোভে স্তব্ধ পুরো দেশ। ছোট্ট এই শিশুকে হারানোর বেদনা ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনকেও। সাধারণ মানুষের পাশাপাশি বিচার দাবিতে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।