ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস
প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে নিজের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই।