চরবাসীর রায়েই নির্ধারিত হবে ভোটের ভাগ্য
সিরাজগঞ্জ–১ আসন যমুনা নদীবেষ্টিত একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা, যা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থীই বিজয়ী হয়েছেন। তবে এবারের নির্বাচনে একেবারেই ভিন্ন চিত্র। নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় রাজনৈতিক মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ।