সাউন্ড বক্স বাজালে কবরস্থানে দাফনে নিষেধাজ্ঞা!
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইক (গান-বাজনা) ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ এ নির্দেশনা অমান্য করলে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে, এমনকি কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না।