চরমপন্থী নেতা লাল্টুর চিরবিদায়
চুয়াডাঙ্গাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ত্রাস লাল্টু বাহিনীর নেতা চরমপন্থী নুরুজ্জামান লাল্টু আর নেই। ৭২ বছর বয়সে গত বৃহস্পতিবার তার মৃত্যুর মধ্য দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া অঞ্চলের অপরাধ জগতের একটি দীর্ঘ ও কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটল। রণাঙ্গনের অকুতোভয় একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে নুরুজ্জামান লাল্টুকে গত বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।