সংবিধান সংশোধনে কমিটি গঠন করা হবে: চিফ হুইপ
সংবিধান সংশোধনে অচিরেই ১৫ থেকে ২০ সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনির। বিরোধী দলও এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা করেছেন তিনি। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি একথা জানান।