নেইমারের অবসরে ভেঙে পড়লেন বাবা, লিখলেন আবেগঘন চিঠি
নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন নেইমার জুনিয়র। এই সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন কোটি ভক্তের মতো তার বাবা নেইমার সিনিয়রও। ছেলেকে অবসর না নিয়ে আবার মাঠে ফিরতে আবেগঘন আহ্বান জানিয়েছেন তিনি।