বুধবার, ২৬ আগস্ট ২০২৬
| ১১ ভাদ্র ১৪৩৩
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। নৌকাটিতে থাকা মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন।
আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ২৫০ জন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ১৪ জন নিখোঁজ রয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে রোববার (৪ জানুয়ারি) এএফপি এ খবর জানিয়েছে।
বাগেরহাটের রামপালের মইদাড়া নদীতে ৫২ যাত্রী নিয়ে ডুবে যায় একটি নৌকা। পরে কেউ কেউ সাঁতরে তীরে উঠলেও নৌকায় আটকা পড়ে নারী, শিশু, বৃদ্ধসহ অন্তত ২০ জন। পরে তাদের উদ্ধার করে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে কমপক্ষে ৬৮ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।