ন্যাটোর পাশে ভবিষ্যতে না থাকার হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৭ মার্চ) হরমুজ প্রণালির সুরক্ষায় সামরিক বাহিনী পাঠাতে ন্যাটো মিত্রদের অস্বীকৃতির বিষয়ে তার হতাশা পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে বলেছেন, ভবিষ্যতে অনুরোধ করা হলেও ওয়াশিংটন হয়তো ন্যাটোর পাশে নাও থাকতে পারে।