হাইকমিশনারকে হত্যার হুমকি, দিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান ঢাকার
নয়াদিল্লি থেকে পাঠানো প্রেস নোটকে বাংলাদেশ ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার (২১ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন। উপদেষ্টা জানান, ভারতের দাবি অনুযায়ী নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি। বরং ২০-২৫ জন যুবক ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে। তবে ভারতের প্রেস নোটে এ বিষয়টি ‘সহজভাবে উপস্থাপন করা’ হয়েছে, যা বাংলাদেশ পুরোপুরি গ্রহণ করছে না।