রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জামায়াত প্রার্থীর
আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি দাবি করেন, রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন।