প্রাচীন পম্পেইকে প্রাণ ফিরিয়ে দিচ্ছে এআই
প্রাচীন রোমান শহর পম্পেই ছিল একটি সমৃদ্ধ জনপদ, যা খ্রিষ্টীয় ৭৯ অব্দে মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। আগ্নেয়গিরির ছাই এবং লাভা পুরো শহরটিকে এমনভাবে ঢেকে ফেলেছিল যে, প্রায় দুই হাজার বছর ধরে এটি ইতিহাসের পাতায় একপ্রকার নিখোঁজ ছিল।