ভঙ্গুর অর্থনীতি থেকে এগিয়ে যেতে সময় প্রয়োজন: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘একটি ভঙ্গুর অর্থনীতিকে সঠিক স্থানে এনে এগিয়ে যাওয়ার জন্য সময় প্রয়োজন। দেশের মানুষের কাছে একটাই আকুতি, একটাই আবেদন; সেই সময়টুকু আমাদের একটু দেন। আমরা একটি কল্যাণকর রাষ্ট্রের দিকেই এগোচ্ছি। নির্বাচিত সরকার হিসেবে আমরা আপনাদের কাছে দায়বদ্ধ।’