ঈদের ছুটিতে ৫৮০ কোটি টাকার বাণিজ্য
জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসের স্থবিরতা কাটিয়ে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজার আবারও প্রাণ ফিরে পেয়েছে। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে টানা ছুটিতে সমুদ্র সৈকতজুড়ে নেমেছে পর্যটকদের ঢল। এতে চাঙ্গা হয়ে উঠেছে পুরো পর্যটন খাত।