১ কোটি লিটার পাম তেল কিনছে সরকার
এক কোটি লিটার পরিশোধিত পাম তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার পাম তেলের দাম ধরা হয়েছে ১৬৩ টাকা ৪৮ পয়সা। এতে খরচ হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা। ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের কাছে এই তেল বিক্রি করা হবে।