ইমনের চোট নিয়ে যা জানালেন আফ্রিদি
লাহোরের ম্যাচে এক মুহূর্তেই থমকে গিয়েছিল সবকিছু। বল ধরতে গিয়ে সতীর্থ আসিফ আলীর সাথে বড় ধরনের ধাক্কা লেগেছিল পারভেজ হোসেন ইমনের। মাঠে তখন উদ্বেগ, গ্যালারিতে নিস্তব্ধতা। আসিফ দ্রুত নিজেকে সামলে নিলেও ইমন পড়ে যান চোট পেয়ে। লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান্সের ম্যাচে সেই দৃশ্য দেখে অনেকেরই মনে যেন কেঁপে উঠেছিল;হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সমর্থকদের।