রুমিন ফারহানার ১৫০ সমর্থকের বিরুদ্ধে পাল্টা মামলা, সরাইলে উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলার ঘটনায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। এবার স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রায় ১৫০ সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।