চালুর প্রথম দিনেই পিংক বাসকে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা
রাজধানীর সড়কে যাত্রা শুরুর প্রথম দিনেই অন্য একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে নারীদের জন্য চালু করা ‘পিংক বাস’। বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়। গুলশান ট্রাফিক বিভাগের আওতাধীন এলাকায় মঙ্গলবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে।