ডিএনসি অভিযানে মৃত্যু, ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ
মাগুরার মহম্মদপুরে মাদক উদ্ধার অভিযানের নামে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত আকুব্বর (৩৭)-এর পরিবারের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়-নির্মম পিটুনিতে তাকে হত্যা করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) উপজেলার বিনোদনপুর ইউনিয়নের কানুটিয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।