৫ বছরেও পরিচয়হীন মরদেহ, জনসাধারণের সহায়তা চাইল পিবিআই
কুমিল্লার দাউদকান্দিতে উদ্ধার হওয়া এক অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় পাঁচ বছরেও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত না হওয়ায় হত্যা মামলার তদন্তেও কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ পরিস্থিতিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।