পীর কালান্দার বাবাকে হত্যা, মর্গের সামনে স্বজনদের অপেক্ষা
কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আব্দুর রহমান শামীম নামে এক কথিত পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় দরবার শরিফে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় শামীমের দরবার শরিফে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।