রেকর্ড উৎপাদনের পরও পুঁজি হারানোর শঙ্কায় সাতক্ষীরার পশুখামারিরা
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরা জেলায় কোরবানির পশুর রেকর্ড উৎপাদন হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এবার স্থানীয় চাহিদার তুলনায় প্রায় ১৮ হাজার পশু উদ্বৃত্ত রয়েছে। এই অতিরিক্ত পশু স্থানীয় বাজার ও জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় বড় পশুর হাটে পাঠানো হবে।