জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারী ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সহায়তাকারীকে সর্বোচ্চ ১ (এক) লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।