গত বছরের গণ-অভ্যুত্থানের পর থেকে ৮১ পুলিশ সদস্য কর্মস্থল থেকে পলাতক
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে আছেন। গণ-অভ্যুত্থানের পর সারা দেশে ১৩৭ জন পুলিশ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, যার মধ্যে ৫৬ জন ফিরে এসেছেন। পালিয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, এসপি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। এ বিষয়ে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।