পেশাদার খেলোয়াড়দের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
ক্রীড়াবিদদের পেশাদার জীবনে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ ক্রীড়া কার্ড ও খেলোয়াড়দের জন্য ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় তিনি এই আহ্বান জানান।