প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।