‘জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবে বাংলাদেশ ও ভারত’
জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত সরকার পারস্পরিক সহযোগিতামূলক কাজ করবে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সাংবাদিকদের এ কথা বলেন।