মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আবারও দেলাওয়ার হোসেনকে মনোনয়ন দিয়েছে দলটি। একই সঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবেও তার নাম ঘোষণা করা হয়েছে।