জামায়াত প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন বিএনপির
নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে সিলেট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রার্থীতা বাতিলের আবেদন করেছে সিলেট বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত অভিযোগ ও তথ্য উপস্থাপন করেন সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা।