রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ১০
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ভোরে উত্তরার কামারপাড়া এলাকার ১০ নম্বর সেক্টরের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।