রাজধানীর হাতিরপুলে একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় দুপুর ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (৩১ মার্চ) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রহিমা খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা দুপুর ২টা ৫০ মিনিটে হাতিরপুলের মায়ের দোয়া নামক একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডের খবর পাই। পলাশী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।