ফার্মিন লোপেজকে লং-টার্মে বেঁধে ফেলল বার্সা
লা মাসিয়া থেকে উঠে আসা প্রতিভাবান মিডফিল্ডার ফার্মিন লোপেজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা। শুক্রবার (৩০ জানুয়ারি) ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান জায়ান্টদের জার্সিতেই থাকবেন তিনি।