ফ্রান্সের বিশ্বকাপ জয়ে নতুন মোড়, মুখ খুলতেই শুরু বিতর্ক
১৯৯৮ বিশ্বকাপ জয়ে ফ্রান্সের গৌরবগাথা ঘিরে প্রায় তিন দশক পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মারি-জর্জ বুফে। তিনি স্বীকার করেছেন, ঘরের মাঠে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের আগে ফ্রান্স জাতীয় দলের ওপর আকস্মিক ডোপ টেস্ট কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।