পাকিস্তানকে হারিয়ে আবার ইতিহাস লিখতে চান সিমন্স
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্মৃতি এখনো টাটকা। প্রথমবারের মতো তাদের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছিল বাংলাদেশের টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ঘরের মাঠে নতুন লড়াইয়ে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা।