ফুয়েল কার্ড নিতে এসে ডিসি অফিসে হাতাহাতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার (৩০ মার্চ) সকাল থেকে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য চুয়াডাঙ্গা ডিসি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া শুরু করেছেন যানবাহন মালিকেরা।