হামজার বিপক্ষে খেলা হচ্ছে না ফারহানের! গেলেন নতুন ক্লাবে
বাংলাদেশ দলে অভিষেকের প্রহর গুনছেন ফারহান আলী ওয়াহিদ। এরই মধ্যে হামজা চৌধুরীর বিপক্ষে খেলার একটা সুযোগ তৈরি হয়েছিল তার। ইএফএল ট্রফিতে হামজার লেস্টার সিটির মুখোমুখি হওয়ার কথা ছিল ফারহানের ফুলহাম অনূর্ধ্ব-২১ দলের। তবে সেই ম্যাচ আর হচ্ছে না। এর আগেই নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন ফারহান।